ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ১১:১৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্ধের শঙ্কায় পোলট্রি খামার : উৎপাদন খরচ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্ধের শঙ্কায় পোলট্রি খামার : উৎপাদন খরচ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মুরগির খাবার, ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানি খরচ বাড়লেও সেই তুলনায় বাড়ছে না ডিমের দাম। উৎপাদন খরচের চেয়ে কম দামে ডিম বিক্রি হওয়ায় লোকসান গুনছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার লেয়ার মুরগির খামারিরা। এতে আর্থিক সংকটে পড়েছেন নতুন উদ্যোক্তারা। পাশাপাশি খামার বন্ধ হয়ে গেলে কর্মসংস্থান হারানোর আশঙ্কায় রয়েছেন শ্রমিকেরাও।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলায় শতাধিক লেয়ার মুরগির খামার রয়েছে। এসব খামারে বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে। কিন্তু উৎপাদন খরচ ও বাজারদরের মধ্যে দীর্ঘস্থায়ী ব্যবধান তৈরি হলে খামারিদের লোকসান আরও বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে পোলট্রি খাতে বিনিয়োগ ও গ্রামীণ কর্মসংস্থানে। তাই উৎপাদন খরচ বিবেচনায় খামারিদের সহায়তা, মুরগির খাবারের দাম নিয়ন্ত্রণ এবং ডিমের বাজার স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উল্লাপাড়া উপজেলার গ্যাসলাইন এলাকায় ২০২৪ সালে লেয়ার মুরগির খামারী এস এম ইকবাল হোসেন জানান, তার খামারে বর্তমানে ২ হাজার ৬শ’টি মুরগি রয়েছে। ইকবাল হোসেন জানান, গত দুই মাসে তিন ধাপে মুরগির খাবারের দাম বস্তাপ্রতি ৩শ’ টাকা বেড়েছে। পাশাপাশি বেড়েছে ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানির খরচ। কিন্তু ডিমের বিক্রয়মূল্য সে অনুপাতে বাড়েনি।

ফলে প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে তাকে। প্রতিটি ডিম উৎপাদনে তার খরচ হচ্ছে ১০ টাকা ৫০ পয়সা থেকে ১১ টাকা। অথচ পাইকারি বাজারে প্রতিটি ডিম বিক্রি করতে হচ্ছে ৯ টাকা ৮০ পয়সা থেকে ১০ টাকায়। এতে প্রতিটি ডিমে ৫০ পয়সা থেকে ১ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। এ হিসাবে মাসে তার লোকসানের পরিমাণ প্রায় ৮০ হাজার টাকা। দীর্ঘদিন এভাবে লোকসান চলতে থাকলে খামার পরিচালনা করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তিনি।

আরও পড়ুন

খামারে কাজ করেন আবু বকর, ইসমাইল ও রেবেকা খাতুনসহ কয়েকজন শ্রমিক খামারের আয় কমে যাওয়ায় তারাও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। খামারটি বন্ধ হয়ে গেলে তাদের নিয়মিত আয়ের উৎস হারানোর আশঙ্কা রয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়তে পারেন তারা।

উল্লাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শেখ এম এ মতিন বলেন, খামারিদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে এ খাতের উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে সরকারি সহায়তা প্রয়োজন। এ বিষয়ে সরকারি পর্যায়ে সহায়তার আশ্বাসও দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্ধের শঙ্কায় পোলট্রি খামার : উৎপাদন খরচ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য

১

বগুড়ায় নাগরিকদের জন্য আমরা’র উদ্যোগে করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

২

পূজার ছুটিতে তেঁতুলিয়ায় পর্যটকের ঢল মেঘের আড়ালে অধরা কাঞ্চনজঙ্ঘা

৩

বগুড়ার নন্দীগ্রামে তিন মাদক কারবারিসহ গ্রেফতার ৪, ইয়াবা উদ্ধার

৪

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

৫

বগুড়া সদর ও আদমদীঘিতে আত্মহত্যার প্রবণতা বেশি : ৯ মাসে জেলায় ২৬৭ জনের আত্মহনন

৬