ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৪৪ পিএম

পাঁচ দিন পর হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

পাঁচ দিন পর হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

মফস্বল ডেস্ক : টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও শুরু হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের পর আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়।

ব্যবসায়িক জটিলতার কারণে গত ৩০ আগস্ট থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এতে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও পরিবহন শ্রমিকসহ বন্দরকেন্দ্রিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মচাঞ্চল্যও থেমে যায়।

ব্যবসায়িক সমস্যা সমাধানে গত ৩ সেপ্টেম্বর ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে হিলির ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে ব্যবসায়ীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয়। সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর ভারতীয় ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। 

আরও পড়ুন

পরে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি বাংলাদেশি ব্যবসায়ীদের জানানো হয়। এরপর আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক পারাপার শুরু হয়। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমও স্বাভাবিক হয়ে আসে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ দিন পর হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

গাজীপুরে অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ইরান যুদ্ধের কারণে ‘পাগল রাজা’ উপাধি পেলেন ট্রাম্প

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন নির্দেশনা

এবার মোনাকো’র কাছে হেরেই গেল টানা চার ম্যাচ জয়হীন পিএসজি

জ্বালানির বিকল্প ও বহুমুখী উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী