ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৪৭ এএম

বগুড়া মহানগরে গুলি ও ছুরিকাঘাতে একজন আহত

স্টাফ রিপোর্টার: বগুড়া মহানগরের মাটিডালি এলাকায়  সন্ত্রাসীরা গুলি ও ছুরিকাঘাত করে  মোকসেদ নামে একজনকে গুরুতর আহত করেছে।

গতকাল ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে  মহানগরের  মাটিডালি কাতলা পাড়া এলাকায় জারা কার হাউজের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মোকসেদ আলী (৩৮)  মাটিডালি উত্তরপাড়ার মোঃ হায়দার আলীর ছেলে।

বগুড়া  সদর থানার ওসি মো, ইব্রাহিম আলী বলেন , অজ্ঞাত সন্ত্রাসীরা  আগ্নেয়াস্ত্র  দিয়ে গুলি  ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং মোকসেদ আলীকে  ছুরিকাঘাতে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

আরও পড়ুন

‎পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেইসাথে এই ঘটনায় জড়িত  অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মহানগরে গুলি ও ছুরিকাঘাতে একজন আহত

রূপগঞ্জে দুই গ্রুপের অস্ত্রের মহড়া, গুলিভর্তি পিস্তলসহ গ্রেফতার ৪

ভুয়া ডিজিএফআই পরিচয়ে তিনজন গ্রেপ্তার, ওয়াকিটকি উদ্ধার

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

মালয়েশিয়ার সারাওয়াকে জরুরি অবস্থা ঘোষণা

এগিয়ে থেকেও চীনের কাছে হারল বাংলাদেশ