ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৪ এএম

শ্রীপুরে মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতাকর্মী আটক

শ্রীপুরে মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতাকর্মী আটক

গাজীপুরের শ্রীপুরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেতঝুড়ি তুলাফার্ম এলাকা থেকে ১২ জন এবং একই মহাসড়কের এমসি বাজার এলাকা থেকে একজনকে আটক করা হয়।

আটকরা হলেন— রমজান (২৮), কাওসার (২৪), জোনায়েদ (১৮), আসিব (১৮), আরিফ (২৫), নাঈম (২৪), ফারুক (২৬), মুর্শিদ (১৮), সৈকত (১৮), মাহিন (১৮), রুহান (১৮), তামিম (১৮) ও মো. রাকিব মিয়া (২১)। পুলিশ তাঁদের বিস্তারিত পরিচয় ও দলীয় পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা বেতঝুড়ি তুলাফার্ম এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। পরে একই ঘটনায় মহাসড়কের এমসি বাজার এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।

আরও পড়ুন

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, ‘নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বেতঝুড়ি তুলাফার্ম এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের দলীয় পরিচয় শনাক্তের কাজ চলছে। ’

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১৩ নেতাকর্মী আটক

ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ এবং বিএনপির বিরুদ্ধে : মঈন খান

শজিমেক হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় পরিবারের সংবাদ সম্মেলন : নিরপেক্ষ তদন্তের দাবি স্বজনদের

জামায়াত দেশকে ভয়ংকর দিকে নিয়ে যেতে পারে : প্রতিমন্ত্রী নুর

গাজা থেকে সব ফিলিস্তিনিকে বিতাড়নের পরিকল্পনা প্রকাশ করল ইসরায়েল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি রাজু ধরাছোঁয়ার বাহিরে