ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৫ পিএম

ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ এবং বিএনপির বিরুদ্ধে : মঈন খান

ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ এবং বিএনপির বিরুদ্ধে : মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে। আর বিএনপি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী এবং দেশকে ভালোবাসে বলে এই ষড়যন্ত্র করা হয়েছিল। বাংলাদেশ ও বিএনপি একটি অভিন্ন নাম। বিএনপিকে ওয়ান ইলেভেনের সময় অপসারণ করে অন্যের কুক্ষিগত একটি রাষ্ট্রের অধিনস্ত করার পরিকল্পনা করা হয়েছিল।

যার ফলশ্রুতিতে দীর্ঘ ১৭ বছর আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে দেওয়া হয়েছিল। সেই অন্যায়ের বিচার আজকে হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের সাহেপ্রতাব এলাকার তাঁত বোর্ড ইনস্টিটিউটের অডিটরিয়ামে জেলা বিএনপি আয়োজিত ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বিগত সতের বছর যেভাবে ধ্বংস হয়েছিল, সেই ধ্বংসস্তূপ থেকে আবার নতুন করে একটি নতুন সাজে গড়ে তুলতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন। 

আরও পড়ুন

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু আমরা ন্যায় বিচার চাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সতেরো বছর পরে বাংলাদেশে ফিরে এসেছেন এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সামনে আগামী স্থানীয় সরকার নির্বাচনে সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশের মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।

মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোদিন পিছনের দিকে তাকাননি। বিএনপির ইতিহাস সামনে চলার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস পিছনে চলার ইতিহাস। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন আজকে কিন্তু তিনি তা একটি একটি করে বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশ এবং বিএনপির বিরুদ্ধে : মঈন খান

শজিমেক হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় পরিবারের সংবাদ সম্মেলন : নিরপেক্ষ তদন্তের দাবি স্বজনদের

জামায়াত দেশকে ভয়ংকর দিকে নিয়ে যেতে পারে : প্রতিমন্ত্রী নুর

গাজা থেকে সব ফিলিস্তিনিকে বিতাড়নের পরিকল্পনা প্রকাশ করল ইসরায়েল

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি রাজু ধরাছোঁয়ার বাহিরে

রাজশাহীতে কর্ণহার থানার সামনে মশাল মিছিলের পর পুলিশি মামলা, গ্রেফতার ৩