ভিডিও শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৬ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে স্বেচ্ছাশ্রমে চলাচলের উপযোগী হলো গ্রামীণ সড়ক

জয়পুরহাটের পাঁচবিবিতে সেচ্ছাশ্রমে চলাচলের উপযোগী হলো গ্রামীণ সড়ক

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি: দীর্ঘদিনের অবহেলা আর ভোগান্তির অবসান ঘটালো তরুণরা। স্বেচ্ছাশ্রম আর মানবিক উদ্যোগে আবার চলাচলের উপযোগী হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জীর পার্শ্ববর্তী আরজি অনন্তপুর পুকুরপাড়া গ্রামের ভাঙা রাস্তা।

উপজেলার আরজি অনন্তপুর দারিদ্র্য কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা রাস্তার গর্তে ইট-বালু ফেলে চলাচলের জন্য প্রস্তুত করে দেয়। ভাঙা রাস্তায় আগে যেখানে অতি কষ্টে চলাচল করতে হতো এখন সেখানে নিরাপদে ও সহজে চলাচল করতে পারছে মানুষ ও যানবাহন।

স্থানীয়রা জানান, বর্ষা ও দীর্ঘ অবহেলায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। স্কুলের শিক্ষার্থী, রোগী ও কৃষিপণ্য আনা-নেওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে। সরকারি উদ্যোগের অপেক্ষা না করে ফাউন্ডেশনের তরুণ সদস্যরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তাটি ইট বালি দিয়ে মেরামত করে। ফাউন্ডেশনের সদস্যরা বলেন, শুধু রাস্তা নয়, ৪ বছর ধরে সামাজিক ও মানবিক কাজ করে আসছি। ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করছি।

আরও পড়ুন

এর মধ্যে এতিম শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, গরীব শিক্ষার্থীদের গাইড বই প্রদান, অসুস্থদের চিকিৎসাসেবা ও নগদ অর্থ সহায়তা, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, ঈদে সেমাই-চিনি বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ইত্যাদি। সংগঠনের সদস্যরা বলেন, আমরা চাই আমাদের গ্রামের কেউ যেন অবহেলায় না থাকে।

রাস্তাটা ঠিক করতে পেরে আমরাও যেমন খুশি তেমনি এলাকার মানুষও খুশি। এলাকাবাসীর মুখের হাসিই আমাদের বড় প্রাপ্তি। রাস্তা সংস্কারের পর স্থানীয় বাসিন্দারা  আশা করেন, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত রাস্তাটি পাকা করে দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে স্বেচ্ছাশ্রমে চলাচলের উপযোগী হলো গ্রামীণ সড়ক

বগুড়ায় নাগানা শিল্পী গোষ্ঠী'র ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দিনাজপুরের চিরিরবন্দরে ভুয়া চিকিৎসক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

গাইবান্ধার পলাশবাড়ীর মাদকসেবীদের আখড়া বন্ধের দাবিতে মানববন্ধন

নওগাঁর নিয়ামতপুরে বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

৫ দিন পর শনিবার থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু