দিনাজপুরের চিরিরবন্দরে ভুয়া চিকিৎসক গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : চিরিরবন্দরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখা এবং অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে মনোয়ার ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার রানীরবন্দর নশরতপুর বালাপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
থানা সূত্রে জানা গেছে, রাণীরবন্দরের ওষুধ ব্যবসায়ী মনোয়ার ইসলাম নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে একটি চেম্বার পরিচালনা করে নিয়মিত রোগী দেখতেন। প্রেসক্রিপশন জন্য চট্টগ্রামের ডা. রবিউল ইসলাম (ডি.এ.এম.এস) এর প্যাড ব্যবহার করতেন। পরবর্তীতে একজন রোগীর ভুল চিকিৎসা করায় ওই রোগী ভোক্তা অধিকারের কাছে অভিযোগ দিলে পুলিশ ওই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করে।
আরও পড়ুনমুঠোফোনে ডা. রবিউল ইসলাম জানান, তার নাম ও প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়া হলেও এ বিষয়ে তিনি কাউকে কোনো অনুমতি দেননি। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন, গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন







