গাজা থেকে সব ফিলিস্তিনিকে বিতাড়নের পরিকল্পনা প্রকাশ করল ইসরায়েল
দখলদার ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির গাজা উপত্যকা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে বিদেশে পাঠানোর একটি পরিকল্পনা প্রকাশ করেছেন। পরিকল্পনায় গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে অবৈধভাবে ও জোরপূর্বক বিতাড়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইসরায়েলি নির্বাচনের আগে দেওয়া এক ভাষণে বেন গভির জানান, পরিকল্পনা অনুযায়ী প্রথম বছরেই গাজা থেকে আড়াই লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হবে। এরপর পরবর্তী ছয় বছরে গাজার প্রায় ২০ লাখ জনসংখ্যার অবশিষ্ট অংশকেও সরিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে।
বেন গভিরের দাবি, পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য এবং এমন কিছু দেশ রয়েছে, যারা গাজা থেকে ফিলিস্তিনিদের গ্রহণ করতে ‘প্রস্তুত’। তবে তিনি এসব দেশের নাম প্রকাশ করেননি।
আরও পড়ুনজেনেভা কনভেনশন অনুযায়ী, অধিকৃত অঞ্চল থেকে বেসামরিক নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়। এদিকে গাজা নিয়ে নিজেদের পরিকল্পনা কতটা কঠোর হবে, তা নিয়ে ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা চলছে।
একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি কার্যকরের প্রচেষ্টাও তারা প্রত্যাখ্যান করেছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








