ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ পিএম

দুর্ভোগে যাত্রীরা

রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ

মফস্বল ডেস্ক : রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ সব আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেন।

পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে রাজশাহী বাস টার্মিনালে এসে অনেক যাত্রী বাস না পেয়ে অপেক্ষা করছেন। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে অনেককে। বিশেষ করে দূরপাল্লার যাত্রীরা পড়েছেন বেশি বিপাকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় বাস মালিক-শ্রমিকরা। পরে বাসটির যাত্রীদের নামিয়ে ‘তুহিন পরিবহন’-এর একটি বাসে তুলে দর্শনার উদ্দেশে পাঠানো হয়।

এ ঘটনার পর রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে নাটোরের ‘তুহিন পরিবহনের’ তিনটি বাস আটক করা হয়। পরে নাটোরে আটক ‘রাব্বি পরিবহনের’ বাসটি ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেয়া হয়।

আরও পড়ুন

তবে বিরোধের সুরাহা না হওয়ায় রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম বলেন, রাজশাহী ও নাটোরের পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে, মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের কারণে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। দ্রুত বিরোধের সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ

আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপারসেল কারবাজার’

বাজারে স্বস্তি নেই

আপনাদের পরিণতি ভালো হবে না: আখতার হোসেন

সাভারে বন্ধ ঘর থেকে ৩ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান