ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০১:১২ এএম

প্রায় ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

ছবি : সংগৃহীত, প্রায় ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী আফরোজা আব্বাস।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরার খবর পেয়ে মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। বিশেষ করে ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত ছিলেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন ও যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

দীর্ঘ বিরতির পর দেশে ফেরায় বিমানবন্দরেই দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বসিত উপস্থিতিতে অভ্যর্থনা পান মির্জা আব্বাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৬

শনির আখড়ায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রাম রাজারহাটের ইউএনও

স্থানীয় সরকার নির্বাচনে সব পর্যায়ে একক প্রার্থী দেবে বিএনপি : দুলু

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তায় দু’দিনে বিলীন শতাধিক পরিবারের বসতভিটা