ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৭ এএম

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

ছবি : সংগৃহীত, নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। বুধবার সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কমিটি পুনর্গঠন করা হয়।

প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে সংসদ তা গ্রহণ করে। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়কে কমিটির সভাপতি করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন—ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের মো. ফরিদুল কবীর তালুকদার, ময়মনসিংহ-৪ আসনের মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মৌলভীবাজার-৪ আসনের মো. মুজিবুর রহমান চৌধুরী, মহিলা আসন-১৪-এর মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের মো. গোলাম রছুল এবং রংপুর-১ আসনের মো. রায়হান সিরাজী।

আরও পড়ুন

নতুন কমিটি কৃষি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সংসদীয় কার্যক্রমে দায়িত্ব পালন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেমোহীন লেনদেনে ওষুধ কিনে ঠকছেন ক্রেতারা

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে ২ টেকনোলজিস্ট : কার্যক্রম ব্যাহত

বগুড়ায় জলবায়ূ ও পরিবেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারিতে ভ্রুণ হত্যা মামলার পর ফের হামলা, আটক ১

বাংলাদেশের রাজনীতিতে নতুন কীট নাসীরুদ্দীন পাটওয়ারী : ছাত্রদল নেতা বাসিত

নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার