ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৩ এএম

পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া

ছবি : সংগৃহীত, পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নেতৃত্বে পরিবর্তন এসেছে। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে তাঁকে পিএসসির সভাপতি পদে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী পাঁচ বছর অথবা তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত—যেটি আগে ঘটে—তিনি চেয়ারম্যান পদে বহাল থাকবেন। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপপরিচালক (উপসচিব) মো. গোলাম রব্বানী।

আরও পড়ুন

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতার পটপরিবর্তনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

তবে গত ১৮ আগস্ট অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এরপর নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৬

শনির আখড়ায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

তিস্তার ভাঙনে নিঃস্ব পরিবারের পাশে কুড়িগ্রাম রাজারহাটের ইউএনও

স্থানীয় সরকার নির্বাচনে সব পর্যায়ে একক প্রার্থী দেবে বিএনপি : দুলু

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তায় দু’দিনে বিলীন শতাধিক পরিবারের বসতভিটা