ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৭ পিএম

দিনাজপুরের কাহারোলে নদীতে নৌকা ডুবে নিখোঁজ যুবক উদ্ধার

দিনাজপুরের কাহারোলে নদীতে নৌকা ডুবে নিখোঁজ যুবক উদ্ধার

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ মন্দির থেকে দিনাজপুর রাজবাটি কালিয়া মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বিগ্রহের বহরে থাকা পূজার মালামাল বহনকারী নৌকা উল্টে এক যুবক নিখোঁজ হওয়ার সাড়ে ৫ ঘন্টা পর ডুবুরি দলের সদস্যরা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

কাহারোল থানার অফিসার ইনচার্জ মো: সেলিমুর রহমান সেলিম আজ বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জানান, কান্তজিউ মন্দির থেকে ঢেপা নদী দিয়ে দিনাজপুর রাজবাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পূজার মালামাল বহনকারী একটি নৌকা বেলা সাড়ে ১২টার দিকে মাকলা সাহারঘাট এলাকায় গিয়ে হঠাৎ উল্টে যায়। উল্টে যাওয়া নৌকায় ৩ যুবকের মধ্যে ২ জন সাঁতার কেটে নদীর তীরে নিরাপদ স্থানে উঠে আসেন।

আরও পড়ুন

নিখোঁজ হওয়া যুবক দিনাজপুর শহরের কালীতলা এলাকার সিন্টু কুন্ডুর ছেলের স্বাক্ষর কুন্ডু টয় (৩২)। নিখোঁজ হওয়ার সাড়ে ৫ ঘন্টা পর ডুবুরি দলের সদস্যরা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন গতকাল এখবর লেখা পর্যন্ত উদ্ধারকৃত যুবক জীবিত না মৃত তা জানাতে পারেননি কাহারোল থানার ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: জড়িতদের শাস্তির দাবি শিবিরের

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

মেমোহীন লেনদেনে ওষুধ কিনে ঠকছেন ক্রেতারা

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে ২ টেকনোলজিস্ট : কার্যক্রম ব্যাহত

বগুড়ায় জলবায়ূ ও পরিবেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারিতে ভ্রুণ হত্যা মামলার পর ফের হামলা, আটক ১