ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৫ পিএম

নওগাঁর ধামইরহাটে ২শ’ টাকার জন্য প্রতিবেশীর আঘাতে যুবকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে ২শ’ টাকার জন্য প্রতিবেশীর আঘাতে যুবকের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় ২শ’ টাকা দিয়ে কারেন্ট জাল বন্ধক নেন মুস্তাকিন হোসেন (২৫)। এই টাকার জন্য প্রতিবেশীর আঘাতে নিজের জীবন দিতে হয় মুস্তাকিনকে। আজ বুধবার (২ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলা জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত যুবক ওই এলাকার বেলাল হোসেনের ছেলে। এঘটনায় মুস্তাকিনের মা রেশমা খাতুন (৫৫) গুরতর আহত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসী জানান, গত কয়েকদিন আগে বড়শিবপুর এলাকার জলিল উদ্দিনের ছেলে রতন (১৮) এর কাছ থেকে কারেন্ট জাল বন্ধক নেন মুস্তাকিন। আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জালের টাকা নিয়ে দু’পক্ষের মাঝে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে রতন ধারালো হাসুয়া দিয়ে মুস্তাকিনকে আঘাত করেন।

আরও পড়ুন

পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেমোহীন লেনদেনে ওষুধ কিনে ঠকছেন ক্রেতারা

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে ২ টেকনোলজিস্ট : কার্যক্রম ব্যাহত

বগুড়ায় জলবায়ূ ও পরিবেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারিতে ভ্রুণ হত্যা মামলার পর ফের হামলা, আটক ১

বাংলাদেশের রাজনীতিতে নতুন কীট নাসীরুদ্দীন পাটওয়ারী : ছাত্রদল নেতা বাসিত

নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার