ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ০৮:১০ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে রাতের আঁধারে কৃষকের বসতবাড়িতে আগুন

বগুড়ার সারিয়াকান্দিতে রাতের আঁধারে কৃষকের বসতবাড়িতে আগুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে সাজেদুর রহমান সাজু (৪৫) নামের এক কৃষকের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে বাড়ির সবকিছুই পুড়ে গেছে। গতকাল শুক্রবার রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ঘাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনের শিকার পরিবার এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ঘাটপাড়া গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে সাজেদুর রহমান সাজুর বাড়িতে আগুন লাগে। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন।

পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হন। ততক্ষণে বাড়ির সকল কাঠের আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ, ধান, চাল, সরিষাসহ, কয়েক লাখ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের দাবি এতে তাদের প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি সাধিত হয়েছে।

আরও পড়ুন

সাজেদুর রহমান সাজু বলেন, আগুনে আমার বাড়ির সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। পরিবার নিয়ে একেবারে খোলা আকাশের নিচে অবস্থান করছি। এ বিষয়ে আমি সকলের সহযোগিতা কামনা করছি। সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার লিডার সুজন মিয়া বলেন, খবর পাওয়ার সাথেই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, একটি ফ্রিজের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ভুক্তভোগী পরিবারের অনেক ক্ষতি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে রাতের আঁধারে কৃষকের বসতবাড়িতে আগুন

১

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ জাতিসংঘের অর্থবহ সংস্কার সমর্থন করে

২

যারা জামায়াতকে ভোট দিয়েছেন তারা এখন আফসোস করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

৩

টানা এক ঘণ্টা প্রস্রাব আটকে রাখলে শরীরে কী হয়?

৪

আমেরিকান অ্যাম্বাসেডর অব বাংলাদেশ’কে ‘আনন্দমেলা এপ্রিসিয়েসন অ্যাওয়ার্ড’ প্রদান

৫

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

৬