ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ০৭:১৭ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুক মামলায় এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রবিউল ইসলামকে(২২) ফেনী থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল শুক্রবার রাতে এসআরবি-১৩’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার রবিউল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে। এসআরবি জানায়, যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় দায়ের করা মামলায় গত ৮ জুলাই রবিউল ইসলামকে এক বছর দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত।

অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে ফেনী সদর উপজেলার সহদেবপুর গ্রামে যৌথ অভিযান চালায় এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং এসআরবি-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের অভিযানিক দল। অভিযানকালে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

এসআরবি-১৩’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত রবিউল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাটা আপেল কালো হয়ে যায়, রং সতেজ রাখার সহজ কৌশল

১

গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুক মামলার সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেফতার

২

দর্শকের ভালোবাসা রয়েছে এখনো সালমানের শিল্পীর জন্য

৩

ওসির সঙ্গে বাদানুবাদের ঘটনায় মামলা হলে আমাকে প্রধান আসামি করুন: রুমিন ফারহানা

৪

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাছানাত এনসিসিসি‘র সদস্য মনোনীত

৫

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২

৬