চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার বসে নেই : রিজভী
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার বসে নেই। নিজস্ব অবস্থান থেকে সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছে। আশা করি, আগামী এক দেড় সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বৈশ্বিক কারণে গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজ চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে মহেশখালীতে এলএনজি গ্যাসের টার্মিনালের ত্রুটি ছিল। এসব কারণে বাসা বাড়ি ও মিলকারখানায় গ্যাসের কিছুটা চাপ কম ছিল। তবে সংকট নিরসনে সরকার এ খাতে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুনতিনি বলেন, বিরোধী দল আন্দোলন করবে, এটা তারা করতেই পারে। বর্তমানে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। তবে সরকার তার দায়িত্ব ঠিকমতোই পালন করে যাচ্ছে। তারা যদি দায়িত্বশীল বিরোধী দল হয়, তাহলে জনগণের কাছে সঠিক চিত্র তুলে ধরবে। আর যদি তাদের উদ্দেশ্যেই হয় সরকারকে বিপদে ফেলা, তাহলে সেটা ভিন্ন কথা। রিজভী বলেন, জলবায়ুর পরিবর্তন, ক্ষতিকর দিক মোকাবিলার দিকটি প্রধানমন্ত্রী গভীরভাবে উপলব্ধি করছেন। তাই বিএনপির নির্বাচনি ইশতেহারেও বিষয়টি যুক্ত করেছেন। এরই আলোকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই আগামী পাঁচ বছর ২৫ কোটি বৃক্ষ রোপণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে গত ছয় মাসে আড়াই কোটি হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ৩ কোটি ছাড়িয়ে গেছে। আমরা মনে করি, বিশুদ্ধ অক্সিজেনের জন্য বেশি করে বৃক্ষ রোপণের বিকল্প নেই।
সরকার এখন পর্যন্ত জনগণের বিপক্ষে কোনও পদক্ষেপ নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, এই কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1788333379.jpg)
_medium_1788331381.jpg)
_medium_1788330588.jpg)
_medium_1788326399.jpg)
_medium_1788325427.jpg)

_original_1787564219_medium_1788327273.jpg)
_medium_1788334705.jpg)
_medium_1788334089.jpg)