ভিডিও রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২০ এএম

জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রীকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি। এ সময় চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

জানা গেছে, ইকবাল হাসান মাহমুদ টুকু গত কয়েক দিন ধরেই জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আরও পড়ুন

পরে চিকিৎসকেরা তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লংমার্চের গাড়িগুলো পানি নাকি তেলে চলে’, প্রশ্ন শামা ওবায়েদের

ময়মনসিংহে বাসা থেকে বের হয়ে ১৪ বছরের কিশোর নিখোঁজ

শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী

নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে শতাধিক গ্রেফতার

জামায়াত জোটের লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থি: জহির উদ্দিন স্বপন

গ্রিসে এয়ার শোতে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলটের মৃত্যু