ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:২৩ পিএম

বোয়িং আপনাকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প

সংগৃহীত,বোয়িং আপনাকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক চিঠিতে ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’

তিনি বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এ শুভেচ্ছা জানান ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

চিঠির শুরুতে ট্রাম্প লেখেন, ‘প্রিয় মি. প্রধানমন্ত্রী, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি এইমাত্র পেয়েছি। উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা রইলো।

আরও পড়ুন

ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’ বিষয়টির প্রতি আপনার মনোযোগের জন্যও ধন্যবাদ। অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে আশা করি।

চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ও দেশটির ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে তিনি নিশ্চিত।

চিঠির শেষে ‘শুভকামনাসহ’ এবং ‘আন্তরিকভাবে’ উল্লেখ করে সই করেন ডোনাল্ড ট্রাম্প।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী