ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৩৮ পিএম

পাবনার ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যা 

পাবনার ঈশ্বরদীতে যুবককে পিটিয়ে হত্যা 

মফস্বল ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৮) নামের স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে কারা এবং কী কারণে তাকে মারধর করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পায়নি পুলিশ ও তার পরিবার। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লালপুর এলাকায় আকিবের মৃত্যু হয়। আকিব উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি আকিব। বুধবার ভোরে কে বা কারা তাকে আহত অবস্থায় একটি অটোরিকশায় করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চলে যায়। খবর পেয়ে তার বাবা আনিসুর রহমান দ্রুত হাসপাতালে ছুটে যান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সে করে রাজশাহীর উদ্দেশে রওনা হলে লালপুর এলাকায় পৌঁছানোর পর তার মৃত্যু হয়।

আনিসুর রহমান বলেন, তার ছেলেকে মারধর করা হয়েছে। আকিবের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা এবং কী কারণে তাকে মারধর করেছে, সে বিষয়ে এখনো কিছু জানতে পারেননি। 

আরও পড়ুন

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে তাকে মারধর করা হয়েছে এমন চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছি। মারধরের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

এদিকে স্থানীয় বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, আকিব ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদি হাসানের সমর্থক ছিলেন। তিনি ইতিপূর্বে মেহেদি হাসানের শ্যালো ইঞ্জিনচালিত নৌকা চালাতেন। স্থানীয়দের দাবি, সাঁড়া ও ইসলামপাড়া ঘাট এলাকায় বালুমহালের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেহেদি হাসান ও কাকন বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় মাঝেমধ্যেই গোলাগুলির ঘটনাও ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী