ভিডিও শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০১:২১ পিএম

তৃতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টিতে খালেদ

তৃতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টিতে খালেদ

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলে চমক দেখিয়েছেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে প্রথম ম্যাচেই ৯ উইকেট নিয়ে। এবার ইংল্যান্ডের লিগে তার সঙ্গী হয়েছেন জাতীয় দলের সতীর্থ খালেদ আহেমদ।

কেন্টের হয়েই খেলবেন খালেদও। ৪ ম্যাচের জন্য বাংলাদেশি পেসারের সঙ্গে চুক্তি করেছে কেন্ট। আজ উস্টারশায়ারের বিপক্ষে অভিষেক হওয়ার কথা ৩৩ বছর বয়সী পেসারের। কাউন্টিতে সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন খালেদ। কেন্টের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘কেন্টের মতো ইতিহাস সমৃদ্ধ ক্লাবে যোগ দিয়ে কাউন্টি ক্রিকেট খেলতে পারা আমার জন্য সম্মানের। এটি আমাদের মৌসুমের একটি গুরুত্বপূর্ণ অংশ। দলকে প্রমশন করাতে আমি দৃঢ়প্রতিজ্ঞ।’

খেলার প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গেই কেন্টকে হ্যাঁ বলে দেন বলে জানান খালেদ। তিনি বলেছেন, ‘খবরটি শোনার পর হ্যাঁ বলতে আমার একটুও দ্বিধা হয়নি। হাসান এবং আমার এজেন্ট—দুজনই কেন্টের সঙ্গে তাদের অভিজ্ঞতা এবং ক্লাবটি কতটা পরিবারের মতো, সে সম্পর্কে অনেক ভালো কথা বলেছেন। আশা করি, কেন্টের সদস্য ও সমর্থকদের পাশাপাশি বাংলাদেশে থাকা ভক্তদেরও গর্বিত করতে পারব।’
 
সাকিব আল হাসান-হাসানের পর কাউন্টিতে সুযোগ পাওয়া তৃতীয় বাংলাদেশি খালেদ। কেন্টের হয়ে দারুণ কিছু করতে মুখিয়ে আছেন জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘কাউন্টি ক্রিকেট ক্লাব কেন্টের সঙ্গে নতুন এক অধ্যায়ের পথচলা শুরু করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। এই সুযোগ পাওয়ায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। মাঠে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি। আমাকে দোয়ায় রাখবেন।’

আরও পড়ুন

২০১৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক খালেদের, সিলেট বিভাগের হয়ে। এখন পর্যন্ত ৭০টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯০টি উইকেট নিয়েছেন। বিপরীতে ২০১৮ সালে টেস্ট অভিষেক হয় তার। দেশের হয়ে ১৮ টেস্টে নিয়েছেন ৩৪ উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: জড়িতদের শাস্তির দাবি শিবিরের

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

মেমোহীন লেনদেনে ওষুধ কিনে ঠকছেন ক্রেতারা

বগুড়ার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একই পদে ২ টেকনোলজিস্ট : কার্যক্রম ব্যাহত

বগুড়ায় জলবায়ূ ও পরিবেশ অলিম্পিয়াড অনুষ্ঠিত

কুড়িগ্রামের চিলমারিতে ভ্রুণ হত্যা মামলার পর ফের হামলা, আটক ১