ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৮ এএম

দ. আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি তাওহীদ হৃদয়ের

দ. আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি তাওহীদ হৃদয়ের

জিম্বাবুয়ের বিপক্ষে একটি মাত্র টেস্টে সুবিধা করতে পারেননি। তারপর আর তাকে টেস্টে বিবেচনায় আনা হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্টের সিরিজে দলেই ডাক পাননি তাওহীদ হৃদয়। তাতে কি, দ. আফ্রিকার ‘এ’ দলের বিপক্ষে ৪ দিনের আন-অফিশিয়াল টেস্ট ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন তাওহীদ হৃদয়। দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি উপহার দিয়েছেন ঘরোয়া একদিনের ক্রিকেটে মোহামেডানকে শিরোপা উপহার দেওয়া এ তুখোড় ব্যাটার।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টায় ইরানের ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ওপর এ হামলা শুরু হয়।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে আইআরজিসির সাম্প্রতিক হামলা চেষ্টা এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক কর্মীদের ওপর হুমকির জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি ও অন্যান্য সূত্র জানিয়েছে, কৌশলগত হরমুজ প্রণালির উত্তরাংশে অবস্থিত কেশম দ্বীপ, প্রধান বন্দর নগরী বন্দর আব্বাস, চাবাহার এবং উপকূলীয় শহর জাস্ক ও সিরিকে একাধিক বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই হামলার জবাবে কোনো পাল্টা পদক্ষেপ নেয়, তবে ‘তাদের ওপর আরও দ্বিগুণ ও তীব্র আঘাত হানা হবে।’

সোমবার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ২০১। তাওহীদ হৃদয় ৭৫ আর জাকের আলী অনিক ৪৭ রানে ক্রিজে ছিলেন।

আরও পড়ুন

আজ মঙ্গলবার তৃতীয় দিন সেখান থেকে আরও অনেক দূর এগিয়ে বাংলাদেশ ‘এ’ দল। এর মধ্যে জাকের আলী অনিক অল্পের জন্য সেঞ্চুরি করতে না পারলেও (৯৪ রানে আউট), তাওহীদ হৃদয় আর সাইফউদ্দীন দলকে আরও অনেকটা পথ এগিয়ে দিয়েছেন।

হৃদয় আর জাকের আলী অনিকের পঞ্চম উইকেটে জুড়ে দেওয়া ১৫১ রানের বড় জুটির পর হৃদয় ও সাইফউদ্দীন ষষ্ঠ উইকেটে ১৮৫ রানের আরও এক বড় জুটি গড়লে বাংলাদেশ ‘এ’ দল প্রোটিয়া ‘এ’ দলের খুব কাছে চলে যায়। এর মধ্যে হৃদয় ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন।

দিন শেষে ২০৪ রানে অপরাজিত বাংলাদেশ ‘এ’ দলের ক্যাপ্টেন। আগামীকাল বুধবার ৪১ রানে পিছিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করবে বাংলাদেশ ‘এ’।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী