ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ০৮:৫১ পিএম

জয়পুরহাটের বাগজানায় ২ হাজার গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান নাজমুল

জয়পুরহাটের বাগজানায় ২ হাজার গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান নাজমুল

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ১ নং বাগজানা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) বাগজানা ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে প্রায় ২ হাজার গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রামচন্দ্রপুর রেলগেট থেকে চকশমসের ডাঙ্গাপাড়া ব্রিজ, সোনাপুর জুটমিল থেকে চকশমসের এবং চকশমসের মোড় থেকে ডাঙ্গার মোড় পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

আরও পড়ুন

এ সময় উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক, জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ রানা প্রধান, জেলা বিএনপি আহ্বায়ন গোলজার হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, রেডক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারী ওবায়দুর রহমান সুইট, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ, মাসুদ রানা, তারেক হোসেন, নওশাদ আলী, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, হান্নান, সাইফুল ইসলাম, হযরত আলী, রেজাউল করিম বাদশা, মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের বাগজানায় ২ হাজার গাছ লাগালেন ইউপি চেয়ারম্যান নাজমুল

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৫

কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার : আব্দুল মহিত এমপি

৫৯ বছর বয়সে অনার্স পাস করেছে সেই বেলায়েত শেখ

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ভেঙ্গে পড়েছে বগুড়া জিলা স্কুলের সীমানা প্রাচীর