ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ০৮:২৭ পিএম

বগুড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, স্বামী ও শ্বশুর গ্রেফতার

বগুড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, স্বামী ও শ্বশুর গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ মিম খাতুন (২৩)কে হত্যার মামলায় স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) ভোরে র‌্যাব-১২ বগুড়ার একটি টিম শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো, গাবতলী উপজেলার বাওইটোনা গ্রামের সেহেল রানা (৩২) ও তার বাবা জামাল উদ্দিন (৫৮)। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের গাড়িদহ গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ মার্চ বগুড়ার গাবতলী উপজেলার বাওইটোনা গ্রামের  জামাল উদ্দিনের ছেলে সোহেল রানার সাথে মিম খাতুনের বিয়ে হয়। বিয়ের  সময় মেয়ের সুখ ও শান্তির কথা চিন্তা করে মিমের বাবা বর সোহেল রানাকে এক লাখ ২০ হাজার টাকা ও ৮ আনা ওজনের  সোনার চেইনসহ ঘরের আসবাবপত্র প্রদান করেন।

বিয়ের পর তারা স্বামী স্ত্রী হিসেবে ঘর সংসার করতে থাকে। কিন্তু কিছুদিন পরে সোহেল রানা তার স্ত্রী মিম খাতুনের কাছে যৌতুক হিসাবে মোটা অংকের টাকা দাবি করে।  তবে যৌতুক দাবির প্রস্তাবে রাজি না হওয়ায় সোহেল ও অনান্য আসামিরা মিমকে একাধিকবার মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।

পরে মিম তার বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে পারিবারিকভাবে আলাপ আলোচনা করে আসামিরা আর যৌতুক দাবি করবে না এবং মিমকে নির্যাতন করবে না বলে প্রতিশ্রৃতি দেয়। এই প্রতিশ্রুতিতে পুনরায়  সোহেলের সাথে ঘর সংসার করতে থাকেন মিম।

আরও পড়ুন

এঅবস্থায় চলতি বছরের ২ আগস্ট রাত ৮ টার দিকে প্রধান আসামি সোহেল রানা তার শাশুড়ি সোলেনা বেগম (৪৬)কে মোবাইল ফোনে কল করে জানায় যে মিম অসুস্থ হয়ে পড়েছে। এর কিছুক্ষণ পর আবার ফোন করে জানায় যে, মিম মারা গেছে।

খবর পেয়ে স্বজনরা সোহেলের বাড়িতে গিয়ে মিমের মরদেহ দেখতে পান। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে মিমকে হত্যার অভিযোগ তোলা হয়। পরে এ হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়। মামলা হওয়ায় পালিয়ে যায় আসামিরা।

পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (৩১ আগস্ট) ভোর ৬ টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি দল শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি নিহত মিমের স্বামী সোহেল রানা (৩২) ও ২নং পলাতক আসামি সোহেলের বাবা জামাল উদ্দিন (৫৮)কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাদেরকে বগুড়ার গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, স্বামী ও শ্বশুর গ্রেফতার

এসএসসি ফেল শিক্ষার্থীদের ব্যবসা করতে টাকা দেওয়ার কথা ভাবছে সরকার

চরিত্রের জন্য দেড় মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ

১৬ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে নওগাঁ বিশ্ববিদ্যালয়

আদানি বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে: স্বাস্থ্যমন্ত্রী

নড়াইল থেকে গ্রেপ্তার রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি