কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ ওই এলাকার মৃত আবদুল ছবুর ড্রাইভারের ছেলে।
আরও পড়ুনস্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেললাইনে চলাচলের সময় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কীভাবে তিনি রেললাইনে উঠেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1788184721.jpg)
_medium_1788184364.jpg)


