ভেঙ্গে পড়েছে বগুড়া জিলা স্কুলের সীমানা প্রাচীর
শহর প্রতিনিধি: বগুড়া জিলা স্কুলের গেটের বাম থেকে স্কুলের থমসন লাইব্রেরীর সামনে অংশ পর্যন্ত সীমানা প্রাচীর গতকাল রোববার রাতে ভেঙ্গে পড়ে। ফলে অরক্ষিত হয়ে পড়েছে জেলার শীর্ষ এই শিক্ষা প্রতিষ্ঠানটি। স্কুলের পাশ দিয়ে বগুড়া সিটি কর্পোরেশন পানি নিষ্কাশনের জন্য ড্রেনের কাজ করার সময় গোড়া থেকে মাটি সরে যাওয়ায় প্রাচীর পড়ে যায়।
এবিষয়ে জানতে চাইলে বগুড়া জিলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, স্কুলের চারপাশের সীমানা প্রাচীর আরও সুরক্ষিত ও সংস্কার করতে ইতোমধ্যেই ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
যে অংশে ভেঙ্গে পরেছে তা যেন অরক্ষিত থেকে প্রতিষ্ঠানের নিরাপত্তায় কোন ঘাটতি না হয় সেজন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়াও সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সংশ্লিষ্ট ড্রেন নির্মাণের ঠিকাদারকেও জানানো হয়েছে যেনো বিষয়টির দ্রুত সমাধান হয়।
আরও পড়ুনবগুড়া সিটি কর্পোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের ঠিকাদার প্রতিনিধি চঞ্চল জানান, প্রাচীরটি আগে থেকেই দূর্বল ছিল। প্রায় ৫০ফিট দৈর্ঘ্যরে এই প্রাচীরটির ঢালাই বীম না থাকায় পরে যায়। এদিকে, শিক্ষা প্রকৌশল বিভাগের প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, প্রতিষ্ঠান টির দক্ষিণপাশের সীমানাপ্রাচীর সংস্কারেরকাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
এই অংশে সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণের কাজ চলমান থাকায় সীমানা প্রাচীর নির্মাণ করা যাচ্ছেনা। সোমবার রাত থেকে ঐ অংশে তিনজন নিরাপত্তা প্রহরী রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে ড্রেন নির্মাণ হলে ঐ অংশে ৮ ফিট উচ্চতার সীমানা প্রাচীর নির্মাণ করে শিক্ষা প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মন্তব্য করুন



_medium_1788184721.jpg)
_medium_1788184364.jpg)



