ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ১০:৫৮ পিএম

দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৪ জনের জেল-জরিমানা

দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৪ জনের জেল-জরিমানা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মাদক ব্যবসা, মাদক সেবন ও অতিরিক্ত সার মজুদের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত এসব সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের জেলখানাপাড়া এলাকার মাদক ব্যবসায়ী মো. সাবেদ আলী ও তার স্ত্রী মোছা. রাতরা খাতুনকে এক বছর কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মাদক সেবনের দায়ে হাতখোলা এলাকার আশরাফুল আলমের ছেলে মো. আহসানুজ্জামান হৃদয়কে সাজা প্রদান করা হয়।

আরও পড়ুন

অপরদিকে অতিরিক্ত সার মজুদের দায়ে ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকার মৃত কাজী রিয়াজের ছেলে জনতা অটো’র ম্যানেজার মো. কাজী ফয়সালকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের রায় শেষে চার জন আসামিকে যথাযথ পুলিশি পাহারায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৪ জনের জেল-জরিমানা

লালমনিরহাটে চুরির অভিযোগে কিশোরকে খুঁটিতে বেঁধে পাশবিক নির্যাতন

বগুড়া বিএনপির নেতৃবৃন্দের সাথে তারেক রহমানের বৈঠক

৪২ কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কুড়িগ্রামের রাজারহাটের ইউএনও

গাইবান্ধার ফুলছড়িতে ১০০ পিস ইয়াবাসহ দু’জন গ্রেফতার