পালিয়ে গিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: হুইপ দুলু
নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ তাদের ১৭ বছরের দুঃশাসনে বাংলাদেশকে শূন্য ঝুঁড়ি বানিয়ে ভারতে পালিয়ে গেছে। এখন ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের সুবিধাবাদী নেতারা পাশের দেশে বসে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের জনগণ ও সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আজ শনিবার (২৯ আগস্ট) জেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক ও অসহায় দুঃস্থ রোগীদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে দুলু বলেন, আওয়ামী জামানায় দলের নেতাকর্মী ও ফ্যাসিস্ট হাসিনার আত্বীয় স্বজনদের লুটপাটের সুযোগ দেয়ার জন্য দেশে বড় বড় মেগা প্রকল্প নেয়া হতো। আর সেই প্রকল্পে লোক দেখানো কাজ করে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে তারা বিদেশে টাকা পাচার করেছে। দেশের বাইরে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স করেছে। এখন আর এসব চলবে না। সরকারি টাকা যে মেরে খাবে তাকে জেলে পাঠানো হবে।
আরও পড়ুনঅনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নিবার্হী মো. পারভেজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন এবং নাটোর জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।
মন্তব্য করুন







