ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ১০:২৩ পিএম

বগুড়ার সারিয়াকান্দিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে জোরপূর্বক বসতবাড়ির উঠানের বিভিন্ন প্রজাতির গাছ কাটার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে কামালপুর ইউনিয়নের বুরোইল গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে আলতাফ হোসেন মন্ডল সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কামালপুর ইউনিয়নের বুরোইল গ্রামের আজগর আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান ও আব্দুস সামাদের স্ত্রী রুপালি বেগমের সাথে জমির ভাগ বাটোয়ারা নিয়ে আলতাফ আলীর বিবাদ চলমান ছিল। আদালতের নিষেধাঞ্চা অমান্য করে গতকাল শুক্রবার আনিছুর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে আলতাফ হোসেনের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে।

এরপর তারা জোরপূর্বক বসতবাড়ির উঠানের সুপারি এবং ইউক্যালিপ্টাস গাছসহ বেশকিছু গাছ কেটে ফেলে। পরে তারা উঠানের লাউয়ের মাচা ভাংচুর করে এবং লাউয়ের গাছগুলো উপরে ফেলে ক্ষতিগ্রস্ত করে।

আলতাফ হোসেন বলেন, আদালতের নিষেধ অমান্য করে আমার প্রতিপক্ষ আমার বাড়ির উঠানে বেড়ে উঠা সুপারির গাছসহ বেশকিছু বড়বড় গাছপালা জোরপূর্বক কেটে ফেলেছে। আমরা বাঁধা দিতে গেলে তারা আমাদের মারপিট এবং লাঞ্চিত করে বিরদর্পে চলে যায়। আমি এঘটনার উপযুক্ত বিচার চাই।

আরও পড়ুন

প্রতিপক্ষ রুপালি বেগম জানান, আলতাফ হোসেনের সাথে আমাদের জমির ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলমান রয়েছে। তারা আমাদের জমি জোরপূর্বক দখলে রেখেছে। এ বিষয়ে কোর্টে মামলা চলমান রয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ

রংপুরের হারাগাছে পলাশ হত্যা মামলার প্রধান আসামি রিমান্ড শেষে কারাগারে

বগুড়ার সোনাতলায় হাট-বাজারে সবজির আমদানি, ক্রেতাদের মাঝে স্বস্তি

রংপুরের মিঠাপুকুরে সাপের ছোবলে ফুটবলার নাজমুল ইসলামের মৃত্যু

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ইনচার্জ (এডিআইসি) পদে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

বগুড়ায় কাচ্চির নামে চলছে রমরমা ব্যবসা