ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ০৯:৪৯ পিএম

বগুড়ার সোনাতলায় এক ব্যক্তির আত্মহত্যা

বগুড়ার সোনাতলায় এক ব্যক্তির আত্মহত্যা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় আজ শনিবার (২৯ আগস্ট) উপজেলার পাকুল্লা ইউনিয়নের সাতবেকী গ্রামে নয়ন (৩২) নামের এক ব্যক্তি ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নয়ন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে নয়ন তার শয়ন ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেয়।

আজ শনিবার (২৯ আগস্ট) সকালে নয়নের ঘরের দরজা না খুললে তার আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে ঘরের তীরের সাথে নয়নের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশে সংবাদ দেয়।

আরও পড়ুন

পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬ টায় এ রিপোর্ট লেখা অবধি তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় এক ব্যক্তির আত্মহত্যা

বগুড়ার শাহজাহানপুরে বার্মিজ চাকু ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

বিরোধী দল দেশে ফ্যাসিস্ট লীগ ফিরিয়ে আনতে চায় : বাসিত

ওয়াটারএইডের নিয়োগ বিজ্ঞপ্তি, মাসিক বেতন ৩ লাখ টাকা

বগুড়ার সোনাতলায় বাড়ির আঙিনায় পলিনেট পদ্ধতিতে মরিচের চারা তৈরি

সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী