ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ১০:৩০ পিএম

গাইবান্ধার ফুলছড়িতে ১০০ পিস ইয়াবাসহ দু’জন গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়িতে ১০০ পিস ইয়াবাসহ দু’জন গ্রেফতার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর (বটের ভিটা) গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ।

পুলিশ জানায়, ওই বাড়িতে ইয়াবা সেবন ও ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় রেজা মিয়া (৩৯) ও আয়নাল হক (৪০) নামে দুজনকে আটক করা হয়। পরে আটক রেজা মিয়ার দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও অপর ব্যক্তি আয়নাল হকের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পরে উপস্থিত সাক্ষীদের সামনে মোট ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার রেজা মিয়া ও আয়নাল হকের বাড়ি ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর এলাকায়। এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে আজ শনিবার (২৯ আগস্ট) ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার ফুলছড়িতে ১০০ পিস ইয়াবাসহ দু’জন গ্রেফতার

পালিয়ে গিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা:  হুইপ দুলু

পাবনার সাঁথিয়ায় ইউপি সদস্যসহ বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ

রংপুরের হারাগাছে পলাশ হত্যা মামলার প্রধান আসামি রিমান্ড শেষে কারাগারে

বগুড়ার সোনাতলায় হাট-বাজারে সবজির আমদানি, ক্রেতাদের মাঝে স্বস্তি