ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ১০:৫২ পিএম

বগুড়া বিএনপির নেতৃবৃন্দের সাথে তারেক রহমানের বৈঠক

বগুড়া বিএনপির নেতৃবৃন্দের সাথে তারেক রহমানের বৈঠক

স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস : বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৯ আগস্ট) বিকালে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘এটি ধারাবাহিক বৈঠক। জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে এই মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলের অভ্যন্তরীণ বিষয় এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কর্মকান্ড আরও জোরদার করার বিষয়েও নেতাদের সঙ্গে মতবিনিময় হয় তারেক রহমানের। একই সঙ্গে বগুড়াকে বিএনপির একটি অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে উল্লেখ করে এখানকার যেকোনো সাংগঠনিক চ্যালেঞ্জ ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন

বৈঠকে চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এড. এ কে এম মাহবুবুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, সংসদ সদস্য জি এম সিরাজ, রেজাউল করিম বাদশা, মোশারফ হোসেন, কাজী রফিকুল ইসলাম, মোর্শেদ মিল্টন, আব্দুল মহিত তালুকদার, সংরক্ষিত নারী আসনের এমপি সুরাইয়া জেরিন রনি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির বিএনপি মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, জেলা বিএনপির সহসভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলালসহ বগুড়া জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের প্রতিনিধি ও তৃণমূলের নেতারা অংশ নেন।

অন্যদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক নেতারাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া বিএনপির নেতৃবৃন্দের সাথে তারেক রহমানের বৈঠক

৪২ কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কুড়িগ্রামের রাজারহাটের ইউএনও

গাইবান্ধার ফুলছড়িতে ১০০ পিস ইয়াবাসহ দু’জন গ্রেফতার

পালিয়ে গিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা:  হুইপ দুলু

পাবনার সাঁথিয়ায় ইউপি সদস্যসহ বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার