ভিডিও শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ আগস্ট, ২০২৬ ১২:৪৯ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় বাবা-মায়ের বকাঝকা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অভিমান করে আশিফ শেখ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। 

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিফ শেখ ওই গ্রামের আয়নাল শেখ ও বানেশা বেগমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গরুর খড় কাটা ও গরুকে খাবার না দেওয়াকে কেন্দ্র করে বাবা-মা আশিফকে বকাঝকা করেন। এ নিয়ে অভিমান করে সে বাড়ির পাশের আমগাছের ডালের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। 

আরও পড়ুন

বাগাতিপাড়া মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে এবং নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বাগাতিপাড়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-থাইল্যান্ডকে পেছনে ফেলবে বাংলাদেশ

রোনালদোর গোলে আল নাসরের জয়

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬

মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া: হাসনাত আব্দুল্লাহকে বয়কটের ঘোষণা

হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয়