সৌদি প্রো লিগ
গোলের রেকর্ড গড়ে আল নাসরকে জেতালেন রোনালদো
স্পোর্টস ডেস্ক : প্রথম ফুটবলার হিসেবে হাজারতম গোলের পেছনে ছুটছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর সেই রেকর্ড গড়ার পথে সৌদি প্রো লিগের চতুর্থ রাউন্ডে আল তাউনকে ২-১ গোলে হারানোর ম্যাচে আল নাসরের জয়সূচক গোলটি করেছেন রোনালদো।
আল-আওয়াল পার্কে ম্যাচের দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটেই গোলটি করেন ৪১ বছর বয়সী রোনালদো। সতীর্থ মোহাম্মদ সিমাকানের নেওয়া শটে ছয় গজ বক্সের ভেতর ডান পা ছুঁইয়ে বল জালে পাঠান তিনি। এই গোলে পিছিয়ে পড়েও জয় নিশ্চিত করে আল নাসর। চার ম্যাচে চার জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেও রয়েছে তারা। ওই গোলে আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিলেন পর্তুগিজ কিংবদন্তি। সৌদি প্রো লিগে রোনালদোর গোলসংখ্যা এখন ১০৪।
এর আগে প্রথমার্ধে বাসাম আল-হুরাইজি গোল করে আল তাউনকে এগিয়ে দেন। বিরতির ঠিক আগে সামু কস্তা গোল করে আল নাসরকে সমতায় ফেরান। তবে ম্যাচে রোনালদোর গোলের পর ঘটে মজার এক ঘটনা। গোল করার পরই নিজের বিখ্যাত ‘সিউ’ উদযাপন না করে বদলি খেলোয়াড়দের বেঞ্চে গিয়ে পানি পান করতে শুরু করেন তিনি। তখন সতীর্থ সাদিও মানে এসে তাকে মনে করিয়ে দেন গোল করে তিনি যে ‘সিউ’ উদযাপন করতেই ভুলে গেছেন। মানের কথা শুনেই মাঠের দিকে ছুটে যান রোনালদো এবং পরে নিজের আইকনিক ‘সিউ’ উদযাপন সম্পন্ন করেন।
আরও পড়ুন৯৭৮তম গোলের পর এখন ১,০০০ গোলের মাইলফলক থেকে মাত্র ২২ গোল দূরে রোনালদো। ফুটবল ইতিহাসের অন্যতম বিস্ময়কর ব্যক্তিগত অর্জনের সামনে দাঁড়িয়ে ৪১ বছর বয়সেও থামছেন না পর্তুগিজ মহাতারকা।
মন্তব্য করুন

_medium_1787988412.jpg)
_medium_1787981877.jpg)


_medium_1787921651.jpg)

_medium_1787986896.jpg)
