ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬ ০২:২৮ পিএম

মৌলভীবাজারে এনসিপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

মৌলভীবাজারে এনসিপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

মৌলভীবাজারের  কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এদিকে, সংঘর্ষের ঘটনায় এনসিপি নেতা তামিম বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এনসিপি নেতা এহসান জাকারিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বেশকয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসকে জহিরুল হক মুন্না জানান, এনসিপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায়  এনসিপি নেতা এহসান জাকারিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার  করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে এনসিপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

বরিশালে অ্যাম্বুলেন্স-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় অক্টোবরে আসতে পারে

রাজধানীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কাতারের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান