ভিডিও বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৭ আগস্ট, ২০২৬ ১০:২২ পিএম

বগুড়ায় হিমাগার ভাড়া নিয়ে আলুচাষী ও ব্যবসায়ী সমিতির মানববন্ধন

বগুড়ায় হিমাগার ভাড়া নিয়ে আলুচাষী ও ব্যবসায়ী সমিতির মানববন্ধন

শহর প্রতিনিধি: আলু সংরক্ষণে হিমাগার ভাড়া কমানোর দাবিতে বগুড়ার মহানগরের মাটিডালী বিমান মোড়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলার আলু চাষী ও ব্যবসায়ীরা। সমাবেশে বক্তারা জানান, জেলা প্রশাসনের নেতৃত্বে কমিটির সুপারিশের আলোকে আলু সংরক্ষণের জন্য সুপারিশকৃত ভাড়া কার্যকর করে সাধারণ আলু চাষী ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে।  এছাড়াও  অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহবান জানিয়ে প্রতি কেজি আলু সংরক্ষণ এর হিমাগার ভাড়া ৫.২০ টাকা কার্যকর করারও দাবি জানানো হয়  । সংগঠনের সভাপতি সামিউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আতাউর রহমান ও আব্দুল মতিনসহ সাধারণ আলু চাষী এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় হিমাগার ভাড়া নিয়ে আলুচাষী ও ব্যবসায়ী সমিতির মানববন্ধন

বগুড়ায় কুড়িগ্রামগামী যাত্রীবাহী বাস উল্টে  ৪ জন আহত

সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা তীব্র রোদে বিপর্যস্ত জনজীবন স্বস্তি নেই কোথাও

সংসদে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনসহ তিনটি বিল উত্থাপিত

আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে সারাদেশে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়িত্ব

সিপিডির নতুন নির্বাহী পরিচালক ড. নাজনীন