বগুড়ায় কুড়িগ্রামগামী যাত্রীবাহী বাস উল্টে ৪ জন আহত
স্টাফ রিপোর্টার : বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে ঢাকা- বগুড়া মহাসড়কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামগামী হানিফ এন্টারপ্রাইজ এর একটি বাস ওই হাসপাতালের সামনে ফ্লাইওভার থেকে নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৪ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন। আহতদের মধ্যে ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এসে উদ্ধার তৎপরতা চালায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






_medium_1787846990.jpg)

_medium_1787838514.jpg)