ভিডিও বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৭ আগস্ট, ২০২৬ ০৮:৪৮ পিএম

কারখানায় ইঁদুরের ফাঁদ ও কবুতরের বিষ্ঠা পাওয়ায় বগুড়ায় ভাই বোন ফুচকার ১ লাখ টাকা জরিমানা

কারখানায় ইঁদুরের ফাঁদ ও কবুতরের বিষ্ঠা পাওয়ার বগুড়ায় ভাই বোন ফুচকার ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়ার ভাই বোন ফুচকার কারখানায় ফুচকা তৈরির টেবিলের পাশেই ছিল ইঁদুর ধরার ফাঁদ। মাথার ওপর রাখা কবুতরের খাঁচা থেকে বিষ্ঠা ও পাখনার ময়লা পড়ছিল খাবার তৈরির জায়গায়। পাওয়া গেছে পচা ডিম, পচা ও নিম্নমানের শসা-গাজর। নোংরা পরিবেশে এসব খাবার তৈরির অভিযোগে বগুড়ায় ভাই বোন ফুচকার ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে কারখানাটির কার্যক্রম ১২ দিনের জন্য বন্ধ রাখা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের মালতিনগর এলাকায় প্রতিষ্ঠানটির ফুচকা ও চটপটি তৈরির কারখানায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির বাইরের পরিবেশ ও আউটলেটের চাকচিক্যের সঙ্গে কারখানার ভেতরের অবস্থার কোনো মিল নেই। কারখানার পরিবেশ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অভিযানে ফুচকা ও চটপটির জন্য তৈরি করা গরম টক নন-ফুড গ্রেড প্লাস্টিকের পাত্রে রাখা হয়েছিল। কয়েক দিন আগে সেদ্ধ করা পচা ডিম এবং খাবার তৈরিতে ব্যবহারের জন্য রাখা পচা ও নিম্নমানের গাজর-শসাও পাওয়া যায়। ইঁদুরের উপদ্রব, কবুতরের বিষ্ঠা এবং পচা কাঁচামাল দিয়ে খাবার তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করে কর্তৃপক্ষ।

আদালত সূত্র জানায়, কারখানা কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে পরিবেশ উন্নত করার জন্য ১২ দিনের সময় চায়, এই সময় কারখানাটির সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। পরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পরিদর্শন করে পরিবেশ সন্তোষজনক মনে করলে পুনরায় কারখানা চালুর অনুমতি দেওয়া হবে। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, নিয়মিত ভেজালবিরোধী মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। কারখানাটির সামগ্রিক পরিবেশ ছিল নোংরা ও অস্বাস্থ্যকর। ১২ দিন পর কারখানা পরিদর্শন করা হবে, তখন পরিবেশ ঠিক থাকলে তা আবার খুলে দেওয়া হবে। 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারখানায় ইঁদুরের ফাঁদ ও কবুতরের বিষ্ঠা পাওয়ায় বগুড়ায় ভাই বোন ফুচকার ১ লাখ টাকা জরিমানা

বগুড়ার মোকামতলায় পাঁচটি পয়েন্টে দীর্ঘদিন ধরে চলছে চোরাকারবারি 

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

বগুড়ায় বাস চাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় চালক গ্রেফতার

ভারতকে বিভিন্ন বিষয়ে কূটনৈতিক প্রতিবাদ জানানো হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, নিহত ১২