ভিডিও শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ আগস্ট, ২০২৬ ১২:১৩ এএম

৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল গোয়েন্দা সংস্থা

ছবি : সংগৃহীত, ৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল গোয়েন্দা সংস্থা

সহজ শর্তে দ্রুত ঋণের প্রলোভন দেখানো অনুমোদনহীন মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ঋণ কার্যক্রম থেকে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে এসব অ্যাপ বা প্ল্যাটফর্ম থেকে ঋণ না নিতে সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেওয়া সতর্কবার্তায় বিএফআইইউ জানায়, বিভিন্ন অননুমোদিত অ্যাপ ব্যক্তিগত তথ্য, মোবাইলের যোগাযোগ তালিকা, ছবি ও অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে। পরে ঋণ আদায়ের নামে অযাচিত চাপ, ভয়ভীতি, ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

সংস্থাটি বলেছে, বাংলাদেশে ঋণ প্রদান একটি নিয়ন্ত্রিত আর্থিক কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ও প্রচলিত আইন-নিয়ন্ত্রক কাঠামো অনুসরণ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অ্যাপ, ওয়েবসাইট বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালনা করতে পারে না। এসব অননুমোদিত কার্যক্রমে প্রতারণা, আর্থিক অপরাধ ও মানিলন্ডারিংয়ের ঝুঁকি রয়েছে।

বিএফআইইউর পরামর্শ, ঋণের প্রলোভনে অপরিচিত কোনো অ্যাপ বা প্ল্যাটফর্মে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাবের তথ্য, ব্যক্তিগত ছবি, মোবাইলের যোগাযোগ তালিকা বা অন্য কোনো সংবেদনশীল তথ্য দেওয়া যাবে না। ঋণ দেওয়ার আগে অগ্রিম টাকা, নিবন্ধন ফি বা প্রসেসিং ফি চাওয়া হলেও সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন

বিএফআইইউর নজরে আসা ৩১টি অবৈধ বা অননুমোদিত ঋণদাতা অ্যাপ হলো—সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়নজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, সাথি লোন, ক্যাশহোরা, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও।

এ ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে কেউ প্রতারিত হলে বা কোনো অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের এমন কার্যক্রমের তথ্য জানা থাকলে বিএফআইইউতে অভিযোগ করা যাবে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ শাস্তিযোগ্য অপরাধ। তাই নিরাপদ থাকতে অনুমোদনহীন ডিজিটাল ঋণ কার্যক্রম থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে বিএফআইইউ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যাম্পিয়নস লিগ ড্রয়ে মহারণের ছড়াছড়ি, কার সামনে কারা

৩১ অবৈধ অ্যাপে লেনদেন না করতে সতর্ক করল গোয়েন্দা সংস্থা

বগুড়ায় হিমাগার ভাড়া নিয়ে আলুচাষী ও ব্যবসায়ী সমিতির মানববন্ধন

বগুড়ায় কুড়িগ্রামগামী যাত্রীবাহী বাস উল্টে  ৪ জন আহত

সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা তীব্র রোদে বিপর্যস্ত জনজীবন স্বস্তি নেই কোথাও