ভিডিও বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৬ আগস্ট, ২০২৬ ১২:৪৭ পিএম

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুজনের

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুজনের

মফস্বল ডেস্ক : ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকাপ, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভূল্লী থানার কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

নিহতরা হলেন- ভুল্লী উপজেলা বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা (৬০)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন

অন্যদিকে আহতরা হলেন- বড় বালিয়া এলাকার জরিনা (৪০), কেকে বাড়ি লক্ষির হাট এলাকার আফিজুলের ছেলে শাহিরুল, ইদ্রিস আলীর ছেলে হারুন ও শফিকুল।

ওসি আরও জানান, সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। অপরদিকে ঠাকুরগাঁও থেকে আসা পিকাপ উপজলার পোস্ট অফিস এলাকায় পৌঁছালে প্রথমে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়, পরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপটি ভূল্লী থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুজনের

আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের ফ্লাইট

পাকিস্তানে হাসপাতালে আগুন: ১৫ নবজাতকের মৃত্যু

ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

রাজধানীতে ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০০