ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ০৭:০৭ পিএম

সিএমএসএমই খাতের ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষায় চুক্তি স্বাক্ষর করল পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি

 বাংলাদেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষা জোরদারে ইউএনডিপি – এসএমই ফাউন্ডেশন, বীমা উদ্ভাবন চ্যালেঞ্জ তহবিলের (আইআইসিএফ)-এর আওতায় সার্বিক ব্যবসায়িক ধারাবাহিকতা বীমা (বিসিআই) কর্মসূচি বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ শাহরিয়ার আহসান । তিনি তাঁর বক্তব্যে দেশের সিএমএসএমই খাতকে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি ও দুর্যোগজনিত ক্ষতি থেকে সুরক্ষা দিতে এবং ব্যবসায়িক সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধিতে অন্তর্ভুক্তিমূলক বীমার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে কে.এম. দস্তুর অ্যান্ড কোম্পানি লিমিটেড -এর পক্ষ থেকে কর্মসূচির উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি ও বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে একটি উপস্থাপনা প্রদান করা হয় । এই কর্মসূচির আওতায় বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক ঝুঁকির বিরুদ্ধে (সিএমএসএমই)  উদ্যোক্তাদের জন্য সাশ্রয়ী বীমা সুরক্ষা প্রদান করা হবে। কিস্তিভিত্তিক  বীমা মডেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসা দ্রুত পুনরায় চালু ও ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ সৃষ্টি হবে।

উপস্থাপনা পর্ব শেষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিডিআইপি), দেশা, আরডিআরএস বাংলাদেশ ও সফটোগ্রাফের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়, যার মধ্য দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।   

আরও পড়ুন

এই অংশীদারিত্বের আওতায় পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি বীমা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করবে । কেএমডি কারিগরি সহায়তাকারী হিসেবে সহায়তা প্রদান করবে এবং সফটোগ্রাফ ডিজিটাল প্ল্যাটফর্ম নির্মাতা হিসেবে কর্মসূচির কারিগরি সহায়তা প্রদান করবে এবং প্রয়োজনীয় ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়ন করবে। অন্যদিকে অংশগ্রহণকারী এমএফআই সমূহ দেশের বিভিন্ন অঞ্চলের সিএমএসএমই উদ্যোক্তাদের কাছে কর্মসূচিটি পৌঁছে দেওয়া, সচেতনতা সৃষ্টি ও বীমা নিবন্ধন কার্যক্রমে সহায়তা করবে।

অনুষ্ঠানে ইউএনডিপি ও এসএমই ফাউন্ডেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। যা সারা বাংলাদেশে সিএমএসএমই'দের জন্য অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষা সম্প্রসারণে সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন।

এই উদ্যোগের মাধ্যমে দেশের সিএমএসএমই উদ্যোক্তাদের অনাকাঙ্ক্ষিত ঝুঁকি মোকাবিলা, ব্যবসায়িক কার্যক্রম দ্রুত পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদে একটি অধিক স্থিতিশীল, সুরক্ষিত ও ঝুঁকি-সহনশীল সিএমএসএমই খাত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমএসএমই খাতের ব্যবসায়িক ধারাবাহিকতা সুরক্ষায় চুক্তি স্বাক্ষর করল পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি

মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের উদ্যোগ নিউজিল্যান্ডের

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, মৃত্যু ৩

বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় রাজশাহীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

‘গোল্ডেন আই’ পাচ্ছেন নাওমি ওয়াটস