বিএনসিসি ও ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি’র মধ্যে ডিজিটাল সিস্টেম ডেভেলপমেন্টর চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি এর মধ্যে বিএনসিসির ওয়েবসাইট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন ও উন্নয়নের লক্ষ্যে ২০ আগষ্ট, ২০২৬ তারিখে বিএনসিসি সদর দপ্তরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশব্যাপী ক্যাডেট নিয়োগ ও ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও সনদ ব্যবস্থাপনা, কর্মচারী ব্যবস্থাপনা এবং কেন্দ্রীয় তথ্য ও প্রশাসনিক ব্যবস্থাপনা পরিচালনা করা হবে। এর মাধ্যমে বিএনসিসির কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি তথ্য ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবার মান উন্নত হবে।
চুক্তিতে বিএনসিসির পরিচালক, প্রশিক্ষণ ও নিয়োগ, লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাহিদুজ্জামান, বিএনসিসির মহাপরিচালকের পক্ষে এবং ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসির পক্ষে জেনারেল ম্যানেজার জাফর আহমেদ পাটোয়ারী স্বাক্ষর করেন।
আরও পড়ুনচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ নূরুজ্জামান, সিইও, ড্যাফোডিল গ্রুপ, মেজর কামরুল হাসান, অ্যাকাউন্টস ইন-চার্জ, বিএনসিসি; লেফটেন্যান্ট কমান্ডার মোঃ রাকিবুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর (নেভি), বিএনসিসি; এইচ এম ফরহাদ, হেড অব প্রোডাক্ট অ্যান্ড সলিউশন, ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি; এবং মোঃ মাজহারুল ইসলাম, টেকনিক্যাল লিড ও সিস্টেম অ্যানালিস্ট, ড্যাফোডিল কম্পিউটার্স পিএলসি।
এই উদ্যোগ বিএনসিসির জন্য একটি সমন্বিত, দক্ষ ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন






_medium_1787232225.jpg)
_medium_1787222064.jpg)
_medium_1787230064.jpg)
_medium_1787220105.jpg)