বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় রাজশাহীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বিএসটিআইয়ের গুণগত মানসনদ ও অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়ার পানি ও জন্মদিনের কেক উৎপাদন এবং বিক্রির অপরাধে রাজশাহীতে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেষ্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বিএসটিআইয়ের মানসনদ নবায়ন ছাড়াই প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (খাওয়ার পানি) উৎপাদন, বিক্রি ও বিতরণ করা এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করার অপরাধে এই প্রতিষ্ঠানটিকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুনবিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘ডেকোরেটেড কেক’ (জন্মদিনের কেক) উৎপাদন ও বিক্রি করায় এই প্রতিষ্ঠানটিকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শাহরিয়ার ইসলাম নাফিদের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
মন্তব্য করুন

_medium_1787569317.jpg)
_medium_1787569044.jpg)
_medium_1787568761.jpg)
_medium_1787567126.jpg)
_medium_1787566351.jpg)
_medium_1787566208.jpg)


