ভিডিও সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৪ আগস্ট, ২০২৬ ০৫:০৪ পিএম

ভাঙ্গায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত-৪

ভাঙ্গায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত-৪

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় যাত্রীবাহী বাস ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। 
 
আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
 
দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে স্থানীয় জনতা, ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ উদ্ধার অভিযান চালায়। প্রায় ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযানে অ্যাম্বুলেন্সের চালকসহ চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
আহতদের মধ্যে অ্যাম্বুলেন্সচালক মোবারক হোসেন (৪৫), অ্যাম্বুলেন্সে থাকা রোগী পিরোজপুরের নেছারাবাদ উপজেলার শিহাব হোসেন (২৫) এবং রওশনারা (৬৫)-কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
 
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান জানান, ঢাকাগামী দশমীনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশালগামী রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সচালকসহ চারজন আহত হন। দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত-৪

ইউএস ওপেনে ফিরছেন রজার ফেদেরার

শেরপু‌রে নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন জমি পানির নিচে

২০২৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত