রোববার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যার অংশ হিসেবে আগামীকাল রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন। রাষ্ট্রপতির কার্যালয় এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করেছে।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে যাওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক বাসভবনে ওঠার প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুনএর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব গ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1787387111.jpg)
_medium_1787386936.jpg)
_medium_1787385964.jpg)
_medium_1787383692.jpg)
_medium_1787382880.jpg)
_medium_1787381751.jpg)
_medium_1787383938.jpg)
_medium_1787387904.jpg)