উত্তরের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক
মফস্বল ডেস্ক : উত্তরাঞ্চলের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা পর ঢাকার রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পুরানাপৈল থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।
এর আগে সকাল ৯টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির একটি চাকার স্প্রিং ভেঙে যায়। এর ফলে রেললাইনেই ট্রেনটি আটকা পড়ে এবং এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সান্তাহার জংশন থেকে একটি রিলিফ ট্রেন এনে উদ্ধার ও মেরামত কাজ চালানো হয়। একপর্যায়ে প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুনএ বিষয়ে বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক ছানোয়ার হোসেন জানান, ট্রেনটির কয়েল স্প্রিং বডি ভেঙে যাওয়ার কারণে এই অনাকাক্সিক্ষত সমস্যার সৃষ্টি হয়। সান্তাহার থেকে রিলিফ ট্রেন এনে উদ্ধার কার্যক্রম পরিচালনা করার পর বর্তমানে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন

_medium_1787384166.jpg)
_medium_1787382530.jpg)
_medium_1787378160.jpg)



_medium_1787387308.jpg)
_medium_1787374359.jpg)