ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ০২:২৯ পিএম

জেলেনস্কির নিজ শহরে রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬

জেলেনস্কির নিজ শহরে রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহতে একটি শপিং সেন্টারে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।  এতে অন্তত ১৬ জন নিহত এবং ১৩০ জনের বেশি আহত হয়েছে।

এদিকে, শুক্রবারের (২১ আগস্ট) চালানো এই হামলার পর রাশিয়ার বিরুদ্ধে পালটা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আঞ্চলিক গভর্নর ওলেকসান্দর হানঝা জানিয়েছেন, আহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে। গুরুতর অবস্থায় আছেন ২৯ জন, যাদের মধ্যে পাঁচজন শিশু। ক্রিভি রিহ জেলেনস্কির নিজ শহর। হামলার পর একটি বড় শিল্প ভবন থেকে কালো ধোঁয়া বের হওয়ার ছবি প্রকাশ করেছেন গভর্নর।

শনিবার সকালে হানঝা জানান, প্রাথমিকভাবে ৯জনকে নিখোঁজ হিসেবে ধরা হচ্ছে। তাদের মধ্যে দুইজন শিশু। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন। জেলেনস্কি এই হামলাকে ‘চরম নিন্দনীয় ও বর্বরোচিত’ বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, প্রথম ড্রোন হামলার প্রায় আধা ঘণ্টা পর দ্বিতীয় একটি রুশ ড্রোন শপিং সেন্টারে আঘাত হানে। উদ্ধারকর্মীদের লক্ষ্য করেই ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ‘এ ধরনের হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়।’ তিনি রাশিয়াকে জবাবদিহির আওতায় আনতে বিশ্বের প্রতি আহ্বান জানান এবং বলেন, ‘আমরা অবশ্যই এর জবাব দেব।’

এদিকে শুক্রবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ এলাকায় পৃথক একটি রুশ ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু।  হামলায় এক নারীও আহত হয়েছেন বলে ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলেনস্কির নিজ শহরে রুশ হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬

 জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

এখন দুই মন্ত্রী তথ্য মন্ত্রণালয়ে!

১০১ রানের লিড নিয়ে প্রথম দিন শেষ করল অস্ট্রেলিয়া

লেবাননে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল

নতুন রাষ্ট্রপতিকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন