চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাসের ধাক্কায় জালাল উদ্দিন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন। তিনি ভোলাহাটের গোহালবাড়ি গ্রামের মৃত লোকমান আলীর ছেলে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দলদলি ইউনিয়নের পোলাডাঙ্গা ইসলামপুর এলাকায় সাথী এন্টারপ্রাইজের একটি দূরপাল্লার কোচের ধাক্কায় মোটরসাইকেল চালক জালাল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আরও পড়ুনসেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যান। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন







