ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ০৮:৩৮ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় এক গাড়িচালক নিহত হয়েছে। এ ঘটনায় রায়হান নামে ডাম্প ট্রাকের এক হেলপার আহত হয়েছে। নিহত শরিফুল ইসলাম যশোরের বেনাপোল উপজেলার বারেপোতা গ্রামের রজব আলীর ছেলে। আহত রায়হানের বাড়ি ময়মনসিংহ জেলায়। আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৭টায় উপজেলার ভূইয়াগাঁতি কালিকাপুর নূর পাম্পের অদূরে এস অ্যান্ড বি ভাটার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টায় ১০ চাকার বালুবাহী ডাম্প ট্রাকটি বেপরোয়া গতিতে চলছিল। স্থানীয়দের দাবি, ওই সময় ডাম্প ট্রাকের হেলপার রায়হান গাড়ি চালাচ্ছিল এবং চালক ঘুমাচ্ছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির ডাম্প ট্রাকটি সামনে থাকা একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়।

এতে গাড়িতে থাকা চালক শরিফুল ইসলাম ও হেলপার রায়হান গুরুতর আহত হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন

এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার এস.আই আরব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

নীলফামারীর ডিমলা উপজেলা খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ

রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন অতিথিরা

স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রাজশাহী

সরকারের তিন সচিব পদে রদবদল

নবনির্বাচিত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন শনিবার