ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২১ আগস্ট, ২০২৬ ০৮:৪৮ পিএম

কুড়িগ্রামের রাজারহাটে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৫

কুড়িগ্রামের রাজারহাটে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৫

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় চারজনকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- রাজারহাট উপজেলার ছিনাইহাট গ্রামের আজম আলী খানের ছেলে মো: আরিফুল ইসলাম খান(৩৪), নাজিমখান ইউনিয়নের বারসুদাই গ্রামের নঈমুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম(৩৫), মল্লিকবেগ সুইপার কলোনির শ্রী কৃষ্ণহরিজন বাসফোরের ছেলে হরিজন বাসফোর(২৩) এবং মল্লিকবেগ কুটিপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে মো: হাবিবুর রহমান(৪৫)।

এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে, জিল্লু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো: জয়নাল হককে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। সে রাজারহাট উপজেলার উমর মজিদ ডাংঘাট এলাকার মো: গওছুল হকের ছেলে।

আরও পড়ুন

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ বলেন, থানার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আজ শুক্রবার (২১ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৫

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত

নীলফামারীর ডিমলা উপজেলা খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ

রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়ছেন অতিথিরা

স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রাজশাহী